1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলায় মৎস্য কর্মকর্তা মিথ্যা জিডি করায় সাংবাদিকদের প্রতিবাদ সভা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:০৮|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

হিজলায় মৎস্য কর্মকর্তা মিথ্যা জিডি করায় সাংবাদিকদের প্রতিবাদ সভা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার কর্মরত ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকার কর্মরত সকল সংবাদকর্মীরা উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম এর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে হিজলা থানায় জিডি।এর প্রতিবাদে হিজলায় কর্মরত সকল সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সকল সংবাদ কর্মীরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে সাংবাদিক নেতারা বক্তব্যে বলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মৎস্য কর্মকর্তার ক্যাডার বাহিনী প্রেস ক্লাবে গিয়ে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে এমন প্রশ্ন করলে সাংবাদিকদের সাথে কথার কাটাকাটি একপর্যায়ে তার ক্যাডার বাহিনী সাংবাদিক উপর হামলা চালিয়ে সাংবাদিকদের ক্যামেরা ও হল রুমের আসবাবপত্র আসবাবপত্র ভাঙচুর করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে সকল সাংবাদিক ছুটে আসে প্রেসক্লাবে তখন ক্যাডার বাহিনী দৌড়ে পালিয়ে যায়। এ সকল বিষয় ধামাচাপা দেয়ার জন্য রাতেই হিজলা থানায় গিয়ে সাংবাদিকদের নামে জিডি করে।

তখন মৎস্য কর্মকর্তা কিছু মাছ আটক করে নিয়ে আসে।সেখানে মৎস্য অফিসের কর্মচারী বারেক মোল্লা, কাজী হানিফ, আরিফ, রুহুল আমিন সহ তার কয়েকজন পালিত বাহিনী দিয়ে মাছ বিতরন করে।এ সময় সাংবাদিকরা অফিসের কর্মচারীরা মাছ নিয়ে যাওয়ার ছবি সংগ্রহ করলে তারা বাধা প্রদান করে। মাছ বিতরণ স্থলের কাছেই হিজলা প্রেস ক্লাব।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার সহ সাংবাদিক নেতারা।

এরই প্রতিবাদে আগামীকাল সকাল দশটায় উপজেলা উপজেলা চত্বরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com