1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনসার সদস্যকে মারধরের অভিযোগ! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনসার সদস্যকে মারধরের অভিযোগ!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিরাজদিখান প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ মনির হোসেন নামে এক আনসার সদস্যকে মারধর করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভূইরা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে ওসমান গনি (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৬),নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তের গাও গ্রামের মাসুদ বেপারীর ছেলে রুবেল বেপারী (২৫)। এ ঘটনায় ভুক্তভোগী আনসার সদস্য মনির হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূইরা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার বড় ছেলে আনসার সদস্য মোঃ মনির হোসেন ও তার ছোট ভাই ওসমান গনির সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। চলমান বিরোধের জেরে বুধবার বেলা অনুমান ১১ টার দিকে মোঃ মনির হোসেনের বসত বাড়ীতে ঢুকে ওসমান গনি ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ রুবেল বেপারী অকথ্য ভাষায় গালাগালি করে। মনির হোসেন তাদের গালিগালাজের প্রতিবাদ করাসহ গালিগালাজ করতে নিষেধ করলে ওসমান গনি ও তার স্ত্রী ফাতেমা বেগম তাকে এলোপাথারী ভাবে মারপিট করে। এসময় তাদের সহযোগী রুবেল বেপারীর হাতে থাকা ধারালো দা দিয়ে মনির হোসেনের মাথায় কোপ দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। পরে মোঃ মনির হোসেনের ডাকচিৎকার শুনে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে গুরুত্বর আহত মোঃ মনির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী আনসার সদস্য মনির হোসেন বলেন, আমি মুন্সিগঞ্জে থাকি। আমি মুন্সিগঞ্জে থাকায় আমার ছোট ভাই ওসমান গনি আমার জায়গা জবরদখল করার জন্য জায়গার খুটি উঠিয়ে ফেলে। আমি আজকে বাসায় এসে খুঁটি কেন উঠিয়েছে সেটা ওসমান গনীকে জিজ্ঞেস করতে গেলে সে ও তার স্ত্রী সহ ভাড়াটে লোক দিয়ে আমার উপর হামলা করে এবং আমাকে ধারালো চাকু দিয়ে জামে মেরে ফেলার জন্য শরীরের কয়েক স্থানে কোপ দিয়ে জখম করে। আমি তাদের বিচার চাই। এ ব্যপারে অভিযুক্ত ওসমান গনির সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে আনিত অভিযোগ অস্বীকার করে উল্টো তার বড় ভাই ভুক্তভোগী মনির হোসেনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বলেন, আমি তাদের কোন মারধর করি নাই। তারাই আমাকে মারধর করেছে। আমি তার জায়গা দখল করি নাই। সেই আমার জায়গা দখল করার জন্য আমাকে মারধর করেছে। ডাক্তারের কাছে গিয়ে ভুয়া রক্ত লাগিয়ে আপনাদের দেখাইছে। আমার বাবা এর প্রধান স্বাক্ষী। আনসার সদস্য মোঃ মনির হোসেন কর্তৃক সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com