
আবুল কালাম আজাদ, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় রানীশংকৈল থানা পুলিশ অপহরণকারী ৬ চক্রকে গ্রেফতার করেছে । গতকাল ২৮/১০/২০২৪ ইং তারিখে ৫.৩০ ঘটিকায় রাণীশংকৈল থানার রাজবাড়ি দোশিয়া এলাকা থেকে ২ জন ব্যক্তিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে মর্মে রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে রানীশংকৈল সার্কেল ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযানে মাঠে নামেন।
তদন্তে সাপেক্ষে জানা যায় অপহৃত ১। মোঃ নাজমুল হোসেন (৩৫) পিতা -মোঃ ইউনুস আলী এবং ২। মোঃ শামীম হোমেন (২১) পিতা মোঃ ময়নাল হক, উভয় সাং-শাহবাজপুর, থানা ও জেলা-জামালপুর উভয় সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে চাকরি করতো।
তারা রানীশংকৈলে বিগত এক মাস থেকে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে উক্ত কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতো। গতকাল ২৮/১০/২০২৪ খ্রি. বিকেলে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল থানার রাজবাড়ি দোশিয়া এলাকার জনৈক রেজাউল করিমের (৩৮) বাসার সামনে থেকে অজ্ঞাতনামা ৮/৯ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে ভিকটিম দুইজনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাদের মারধর ও হুমকি প্রদান করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি নিয়ে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসার জেলা পুলিশ সুপারের হবে আলোচনা করায়, তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে অপরাধীদের সনাক্ত করেন।
পরবর্তীতে ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নির্দেশনায় এএসপি (রাণীশংকৈল সার্কেল) মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হক, এসআই স্বপন কুমার রায়, এস আই সেকেন্দার আলী, এসআই আশরাফুল, এসআই কমলেশ, এস আই নাদিরুল মুরাদ, এসআই হিরন্ময়, এসআই শহিদুল ইসলাম সহ-সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে রানীশংকৈল থানার একাধিক চৌকস পুলিশ টিম রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণের ঘটনায় জড়িত ৬ (ছয়) জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপহরণে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল, ৬ টি মোবাইল ফোন ও ১০,৫০০ টাকা উদ্ধার করেন।গ্রেফতারকৃত ছয়জন আসামি প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত আরো কয়েকজন ব্যক্তির নাম পাওয়া গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।