1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:২৩|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রামপালে প্রতিপক্ষকে মারপিট করে  মামলা করতে গিয়ে নিজেরাই গ্রেফতার 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে মৎস্য ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি এন পি এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষ কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাদের বিরুদ্ধে মারধোরের  অভিযোগ দিতে থানায় এসে নিজেরাই গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের ওসমান আলী ফকিরের ছেলে হায়দার আলী ফকির, মিজান শেখের ছেলে বাপ্পী শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে মৎস্য ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি এন পি এর স্থানীয় দুই গ্রুপ প্রিন্স গ্রুপ ও আলামিন গ্রুপের লোকজন এর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় প্রিন্স গ্রুপের লোকের উপর হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে আলামিন গ্রুপের লোকজন।

এ সময় আহত হন মৃত্যু আবু কাসেম শেখের ছেলে রুহুল আমিন শেখ (৬০)  মৃত্যু ছিদ্দিক শেখের ছেলে ছালাম শেখ ( ৫২)মৃত্যু বারিক গাজী এর ছেলে রাজু গাজী(৪০)  মৃত্যু খাদেম গাজীর ছেলে এনামুল গাজী( ৪৫) মৃত্যু রাজ্জাক সরদারের ছেলে বিল্লাল সরদার (৫৫) মৃত্যু তৈয়ব আলী সরদারের ছেলে আর:ওহাব আলী সরদার (৫২) ।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ২৪ ফেব্রুয়ারি বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়

উক্ত হামলার অপরাধে এ গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় রামপাল থানা পুলিশ

রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আরো জানান দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের এখনো পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com