1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এম পি আজ তানোর উপজেলার জিওল মাদ্রাসা সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান (ইউএনও)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান দেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ।

আমাদের সম্পদের অভাব নেই,প্রয়োজন কেবল সুশাসন, সততা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। তিনি বিশ্বাস করেন, দুর্নীতি ও অপচয় রোধ করে সঠিক পরিকল্পনার বাস্তবায়নই দেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্রে রূপান্তর করতে পারে।তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন,ব্যক্তিগত মতপার্থক্য নয়, বরং সবাইকে একসঙ্গে কাজ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের মূল শিক্ষা।

সাংসদ আরও জানান, বাজেট অধিবেশনের আগেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ সম্পন্ন করার তাগিদ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় অর্থ ছাড় নিশ্চিত হওয়ার ফলে স্বল্পতম সময়েই সড়কটি নির্মাণ সম্ভব হয়েছে। একই সঙ্গে, রাস্তা নির্মাণের জন্য যাঁরা স্বেচ্ছায় জমি দান করেছেন, তিনি তাঁদের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, অধ্যাপক মুজিবুর রহমান এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ করতে ভবিষ্যতেও পর্যায়ক্রমে এলাকার আরও রাস্তা উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com