
এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশক-সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের প্রকাশনায় ও সম্পাদনায় বরিশালের গৌরনদীতে সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশনা উৎসব শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এ প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক-সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান,গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, ড. হারিস মিজান, অধ্যক্ষ, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রী কলেজ , সভাপতি বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতি সমাজ, গৌরনদী, গৌরণদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,সদস্য সচিব শরীফ সফিকুর রহমান স্বপন, সদস্য সচিব,সিনিয়র যুগ্ন সদস্য সচিব কামরুজ্জামান খোকন,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির।
প্রকাশনা উৎসবে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘গৌরনদী পরিক্রমা’ গৌরনদীর মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এ আশাবাদ ব্যক্ত করেন তারা।