1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে নেসকো’র সহায়তায় বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন এর যাত্রা শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

রাজশাহীতে নেসকো’র সহায়তায় বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন এর যাত্রা শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- Go Green ‘’ উদ্যোগের অধীনে EV (বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন স্থাপন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পরিবেশ বান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে নেসকো। এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর শুক্রবার সকালে নেসকোর সহায়তায় রাজশাহীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে EV( বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন এর যাত্রা শুরু করলো মেসার্স লতা ফিলিং স্টেশন। চার্জিং স্টেশনটির শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, বিপিএএ।

নেসকো পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, চেয়্যারম্যান (গ্রেড-১), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, নেসকো পিএলসি, কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকগণ এবং এস এম ফয়সাল, পরিচালক, রিভেরি পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

এছাড়া নেসকোর আওতাধীন সকল সাব-স্টেশনকে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করার লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের জন্য রাজশাহীর কলাবাগান এ মেইন কন্ট্রোল সেন্টার (এমসিসি) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ মো: হাবিবুর রহমান, বিপিএএ । এই স্থাপনাটি হবে ৫ তলা বিশিষ্ট একটি আইকনিক ‘গ্রিন বিল্ডিং’ এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে নেসকোর সকল উপকেন্দ্র ও বিতরণ লাইন কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com