1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সৌদির রিয়াল প্রতারক চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৪৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে সৌদির রিয়াল প্রতারক চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্সঃ-সৌদির রিয়াল বিক্রি করার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মিলন মৃধা ও কামাল শেখ নামের দুই প্রতারক চক্রের সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডের পাঁচ”শ ফিট উত্তরে বড়ব্রীজ এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীকে ১০ পিচ সৌদির রিয়াল দেখায়।

পরে গামছায় বাধা দশ হাজার রিয়াল আছে বলে লোড দেখিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক চক্রের সদস্যরা। এসময় ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় জনতা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কালকিনি উপজেলার শিকার মঙ্গল এলাকার মৃত্যু মোসলেম হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৫০) ও তার স্ত্রী মোসা- ফেরদৌসী বেগম (৪০)।

জানা যায়,কালকিনি উপজেলার শিকার মঙ্গল গ্রামের ইদ্রিস হাওলাদার কে গত এক মাস আগ থেকেই পূর্ব পরিচিত প্রতারক চক্রের সদস্য জাকির হোসেন নামের এক প্রতারক ফোন করে অল্প দামে রিয়াল বেচার প্রলোভন দেখাতেন।

এ বিষয়ে ভুক্তভোগী ইদ্রিস হাওলাদার বলেন, গত এক মাস আগ থেকে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন সময় আমাকে ফোন দিয়ে বলে, তাদের কাছে সৌদি আরবের দশ হাজার রিয়াল আছে, যাহার মূল্য বাংলাদেশে ১০ লক্ষ টাকা, আমরা সেই রিয়াল গুলি অল্প দামে বিক্রি করব, আমি প্রতারক চক্রকে বিশ্বাস করে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নেই। তখন প্রতারক চক্রের সদস্যরা আমাকে একটি গামছায় বাধা ১০ হাজার রিয়াল আছে বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গামছায় মোড়ানো মোচাটি খুলে দেখি সেখানে পত্রিকার কাগজ দিয়ে পেচানো-১টি রিম সাবান। দেখার সাথে সাথে আমি চিৎকার করলে প্রতারক চক্রের তিন সদস্যার মধ্যে একজন ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। অপর ২ জন প্রতারকে স্থানীয় জনতা আটক করে তিন লক্ষ টাকা উদ্ধার করেন এবং প্রতারক চক্রকের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদ পুর উপজেলার নবগ্রাম এলাকার মৃত্যু চুন্নু মৃধার ছেলে মিলন মৃধা (৪৫) এবং অপর আসামী একেই উপজেলার দোহাইল গ্রামের নুরুউদ্দিন শেখের ছেলে মোঃ কামাল শেখ (৪০)

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার এস আই শাহরিয়ার সাংবাদিকদের বলেন,আমারা জানতে পারি মোস্তফাপুর বাসস্ট্যান্ডে দুইজন প্রতারককে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিচ্ছে, সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে প্রতারক চক্রের দুই সদস্য সহ ভুক্তভোগীদের কে থানায় নিয়ে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com