1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

রবিবার (৩-মে) বিকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্লাবের সামনে থেকে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এফ এম নাজমুল রিপন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন আকাশ মাহামুদ, রাসেল সরদার, উপেন্দ্রনাথ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আশরাফ উদ্দিন, জগদীশ মন্ডল, ইদ্রিস খান, বিপ্লব গাইন, সাজ্জাদ হাওলাদার, মৃদুল দাস, মানিক হাওলাদার, সৈকত বাড়ৈ, বিকাশ রায় এবং তাসজিদ হায়দার সাজিদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। অবাধ ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সকল ধরনের চাপ ও হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com