1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি স্বপ্ন,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

কিছুদিন আগেও বরিশালের গৌরনদী উপজেলায় সোনালী ইরি ধানের ঢেউ খেলানো মাঠে যেন সুখের সুর বেজে উঠত। হেলে-দুলে থাকা ধানের শীষে ফুটে উঠত কৃষকের স্বপ্ন, তাদের হাসি আর ভবিষ্যতের আশার আলো। কিন্তু হঠাৎ প্রকৃতির বৈরী আচরণে সেই স্বপ্ন আজ পানির নিচে বন্দি।

অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। পাকা ধান কাটার আগেই জমিতে জমেছে জল, ফলে কৃষকের চোখে-মুখে এখন শুধু হতাশা আর দুশ্চিন্তা। কোথাও ধান কাটার মতো শ্রমিক নেই, আবার কোথাও বা কাটা ধান শুকানোর মতো জায়গার সংকট চরমে।

উঠান বা মাঠ না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে রাস্তার উপর ধান মাড়াই করছেন। তবুও স্বস্তি নেই—আবার বৃষ্টির পানিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা। অনেক ক্ষেত্রেই পানিতে ডুবে থাকা ধানে পচন ধরছে, নষ্ট হচ্ছে কৃষকের সারা বছরের পরিশ্রম।

এ যেন এক করুণ বাস্তবতা—প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছেন গৌরনদীর কৃষকরা। চোখে ভাসে দুঃখের ছবি, আর অন্তরে জমে ওঠে দীর্ঘশ্বাস।কৃষকের কণ্ঠে আজ শুধু একটাই আর্তি— “হে মহান রাব্বুল আলামিন, তুমি যে রিজিক দিয়েছিলে, তা আবার তোমারই ইচ্ছায় কেড়ে নিলে। আমাদের এই ক্ষতি সহ্য করার তাওফিক দাও।”

গৌরনদীর মাঠে এখন আর সোনালী স্বপ্নের ঝংকার নেই, আছে শুধু বেদনার নীরবতা—আর সেই নীরবতার মাঝেই প্রতিধ্বনিত হচ্ছে কৃষকের দীর্ঘশ্বাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com