1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডাসারে সড়ক দুর্ঘটনায় দুই পরিবহনের চালকসহ আহত ১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৩৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ যার সম্মান বেশি তাকেই আমরা সম্মানিত করতে চাই: জেলা প্রশাসক কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পঞ্চগড়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ও শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

মাদারীপুরে ডাসারে সড়ক দুর্ঘটনায় দুই পরিবহনের চালকসহ আহত ১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ-ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে ডাসারের মেলকাই নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস ও বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় উভয়বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সড়ক দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় অন্তত ১০ জনের মত আহত হয়েছেন। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com