1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক

মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিজস্ব প্রতিবেদকঃ-

​মাদারীপুরে অপহরণ মামলার বাদী রহিমা বেগমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার মামাতো ভাইসহ অন্যান্য আসামিরা তাকে ঢাকা থেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং শারীরিক নির্যাতন চালায়।

পরবর্তীতে ৫ লাখ ৫ হাজার ৫০০ শত টাকা দিয়ে ও বাকি টাকা পরে দেওয়ার শর্তে তিনি মুক্তি পান। এ ঘটনায় তিনি ঢাকার জুরাইন কদমতলী থানায় শাহ আলম খানসহ ৮ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।​

মামলা দায়েরের পর থেকেই স্থানীয় খবির মাতুব্বরসহ প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদী রহিমা বেগম এবং তার পরিবারের বিরুদ্ধে ভুয়া ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া পুলিশ এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার না করায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করেন।
​সংবাদ সম্মেলনে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভূক্তভূগী রহিমা বেগম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর রহিমা বেগম, তার ছেলে আঃ রহিম মাতুব্বর, বোন নারগিস বেগম, চাচা মজিবর ভূঁইয়া, হালান বেপারী, আবুল হোসেন মাতুব্বর, ওদুদ বেপারী, মোশাররফ বেপারী, বিল্লাল মাতুব্বর, দুলাল মাতুব্বর, বানেছা বেগম,হায়দার বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com