1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুর ডাসারঃ-

মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন ডাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ ই আগস্ট) সকাল ১১.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জনু মাতুব্বর। সভায় সভাপতি উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাঝে ইউনিয়নের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

আপনারা নিশ্চয় অবগত আছেন কোর্টের আকারেই ডাসার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচার কার্য সম্পন্ন করার জন্য এজ্লাস দেওয়া হয়েছে, হলফনামা দেওয়া হয়েছে। ছোট ছোট বিরোধ গুলোর জন্য আমরা এখন থেকে থানা কোর্টে যাব না। কেননা থানা কোর্টে মামলা করতে অনেক অনেক টাকা খরচ হয় এবং কোর্টের দুব্বায় ও টাকা চায়।

সভায় উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত বৈদ্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাহাবুদ্দিন, ইউপি সদস্যগন, গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বিগত ফেব্রুয়ারী ২০২৪ হতে জুলাই ২০২৬ পর্যন্ত ডাসার ইউনিয়নে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৯৩ টি, উচ্চ আদালত থেকে ডাসার ইউনিয়নে মামলা প্রেরণ করেছেন ০৫ টি,মোট মামলা ৯৮ টি,এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৯৮ টি মামলা, বাতিল খারিজ নেই, মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ৬১১৯০০০/- ৬১ লক্ষ ১৯ হাজার টাকা।
উপজেলা কো-অর্ডিনেটর বলেন আপনারা সকলেই গ্রাম আদালতের প্রচার প্রচারণা করবেন এখানে যারা উপস্থিত হয়নি তাদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিবেন। গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়া যায়। গ্রাম আদালত নামমাত্র খরচে মামলা নিষ্পত্তি করে ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এছাড়া এই আদালতে অন্য কোন টাকা পয়সা লাগে না। তাই আমরা সকলেই বলবো “আর যাব না দূরের আদালতে চলো যাই মোরা গ্রাম আদালতে”। এই শ্লোগানকে সামনে রেখেই আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com