1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা শাহাজালালে লাগেজ বিড়ম্বনা উত্তেজনা, ক্ষোভ থেকে মামলা, গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান। ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া

গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ,ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

পরিষ্কার-পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তোলা এবং ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গৌরনদী বন্দরস্থ মাছবাজার ব্রিজের পূর্বপাশে খালপাড়ের ময়লার ভাগাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের নেতৃত্বে চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা, সমাজ উন্নয়ন কর্মকর্তা এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পৌর কর্তৃপক্ষের উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে গৌরনদী পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com