1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে বিষধর সাপে কাটা রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু স্বজনদের"অভিযোগ ও ওঝার বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:২১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ মাদারীপুর থানা থেকে গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ

মাদারীপুরের ডাসারে বিষধর সাপে কাটা রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু স্বজনদের”অভিযোগ ও ওঝার বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

ইসমাইল খান হৃদয়,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধুয়াসার এলাকার পাথুরিয়ারপার বাজারের ব্যবসায়ী ওহাব বেপারী সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ৬ ঘটিকার সময় পাথুরিয়ারপাড় বাজারের তোষক ব্যাবসায়ী,ওহাব বেপারী ভ্যাসালে মাছ ধরতে গেলে জালের ভিতরে আটকে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়।পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য কাজিভাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার কবিরাজ (ওঝা) মন্নান শিকদার (মনু’র) কাছে নিয়ে গেলে তাকে ঝাড় ফুক দিয়ে বিষ নামিয়ে হাত পায়ের বাঁধন ছেড়ে দিতে বলেন,পরে বাঁধন ছেড়ে দিলে ওহাব বেপারী আস্তে আস্তে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন।

পরে তার ছেলে রাতুল বাবার অবস্থা বেগতিক দেখে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় আরেক ওঝার কাছে নিয়ে যায়,সেখানের ওঝা পুনরায় রোগীর বিষ নামিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বজনরা রোগীকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এবিষয়ে মৃত্যু ওহাব বেপারীর ছেলে রাতুল ও রাকিব বেপারী বলেন, আমার বাবাকে সাপে কাটার পরে এক ভ্যান চালক মন্নান শিকদার মনু নামের এক ওঝার কাছে নিয়ে গেলে সে একটি সুই দিয়ে হাত পায়ের আঙ্গুল ফুটো করে বিষাক্ত রক্ত বের করে হাতের বাঁধন ছেড়ে দিতে বলেন।

পরে আমরা ওঝার কথা মতে বাবার বাঁধন খুলে দিয়ে দোকানে নিয়ে আসার পরে দেখি বাবার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তখন আমরা কলাগাছিয়া আরেক ওঝার কাছে নিলে সেই ওঝা বাবার বিষ নামিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। তখন আমরা বাবাকে হাসপাতালে নেওয়ার পরে একটি ইনজেকশন দেওয়ার সাথে সাথে বাবার মৃত্যু হয়।

এবিষয়ে বালিগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, এখান থেকে মন্নান ওঝার বাড়ি ২ কিলোমিটার সামনে,সেখানে ওহাব বেপারীকে নিয়ে বিষ নামিয়ে বান ছেড়ে দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে ওঝা মান্নান শিকদার বলেন,আমি ২৪ বছর ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা করি, আমার কাছে ওহাব বেপারীকে সাপে কাটা অবস্থায় নিয়ে আসলে আমি তার বিষ নামাই এর পর রোগী বলে আমি এখন সুস্থ আছি,পরে তাকে তার ছেলেরা বাড়ি নিয়ে যায় তারপর নাকি অবস্থা খারাপ হলে আরেক ওঝার কাছে নিয়েছে।

এবিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ-উল-হাসান বলেন,এ ঘটনায় অভিযোগ পাওয়া যায় নাই,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com