1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অবৈধ স্থাপনা রেখে খাল খনন, ধসে পড়ার মুখে পাকা সড়ক সাকোকাঠি সুইসগেট এলাকায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয়রা উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান/নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর পূর্ব মাইজপাড়া মহসিনা মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন এমপি বলেন, “জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে মুক্ত গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এনটিভির মাদারীপুর জেলা প্রতিনিধি এম. আর. মুর্তজা-এর আয়োজনে এবং দৈনিক বাংলার প্রতিনিধি মো. ফায়েজুল কবীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক এনায়েত খান এবং অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

সবশেষে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে এনটিভির উত্তরোত্তর সাফল্য এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com