1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি সরকার নদী ভাঙ্গন রোধে সোচ্চার রয়েছে"সে কারনেই কাজ করছে"এমপি খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে আদালতের স্থিতাবস্থা নির্দেশের মধ্যেই বাড়িতে হামলার অভিযোগ,, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে

বিএনপি সরকার নদী ভাঙ্গন রোধে সোচ্চার রয়েছে”সে কারনেই কাজ করছে”এমপি খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমাদের এই অঞ্চলের জনগণকে আশ্বস্ত করতে চাই বিএনপি সরকার এবং আমরা নদী ভাঙ্গন রোদে সোচ্চার রয়েছি। আমরা নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব জায়গায় দ্রুত গতিতে জিওব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করতে পারি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রোধে জরুরী তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাধ নির্মাণ করে এই ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ করে আপনাদেরকে কিভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকার নদী,খাল এবং নদীর পাড়ের মানুষদের নিয়ে আমাদের যতগুলো নির্বাচনী আসন আছে ম্যাক্সিমাম এমপি মহাদয়েরা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সোচ্চার আপনাদের ভালো রাখার জন্য।

এসময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার,যুবদল নেতা মামুন শিকদার,কালকিনি উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com