ইসমাইল খান হৃদয়,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধুয়াসার এলাকার পাথুরিয়ারপার বাজারের ব্যবসায়ী ওহাব বেপারী সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ৬ ঘটিকার সময় পাথুরিয়ারপাড় বাজারের তোষক ব্যাবসায়ী,ওহাব বেপারী ভ্যাসালে মাছ ধরতে গেলে জালের ভিতরে আটকে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়।পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য কাজিভাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার কবিরাজ (ওঝা) মন্নান শিকদার (মনু'র) কাছে নিয়ে গেলে তাকে ঝাড় ফুক দিয়ে বিষ নামিয়ে হাত পায়ের বাঁধন ছেড়ে দিতে বলেন,পরে বাঁধন ছেড়ে দিলে ওহাব বেপারী আস্তে আস্তে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন।
পরে তার ছেলে রাতুল বাবার অবস্থা বেগতিক দেখে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় আরেক ওঝার কাছে নিয়ে যায়,সেখানের ওঝা পুনরায় রোগীর বিষ নামিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বজনরা রোগীকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এবিষয়ে মৃত্যু ওহাব বেপারীর ছেলে রাতুল ও রাকিব বেপারী বলেন, আমার বাবাকে সাপে কাটার পরে এক ভ্যান চালক মন্নান শিকদার মনু নামের এক ওঝার কাছে নিয়ে গেলে সে একটি সুই দিয়ে হাত পায়ের আঙ্গুল ফুটো করে বিষাক্ত রক্ত বের করে হাতের বাঁধন ছেড়ে দিতে বলেন।
পরে আমরা ওঝার কথা মতে বাবার বাঁধন খুলে দিয়ে দোকানে নিয়ে আসার পরে দেখি বাবার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তখন আমরা কলাগাছিয়া আরেক ওঝার কাছে নিলে সেই ওঝা বাবার বিষ নামিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। তখন আমরা বাবাকে হাসপাতালে নেওয়ার পরে একটি ইনজেকশন দেওয়ার সাথে সাথে বাবার মৃত্যু হয়।
এবিষয়ে বালিগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, এখান থেকে মন্নান ওঝার বাড়ি ২ কিলোমিটার সামনে,সেখানে ওহাব বেপারীকে নিয়ে বিষ নামিয়ে বান ছেড়ে দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে ওঝা মান্নান শিকদার বলেন,আমি ২৪ বছর ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা করি, আমার কাছে ওহাব বেপারীকে সাপে কাটা অবস্থায় নিয়ে আসলে আমি তার বিষ নামাই এর পর রোগী বলে আমি এখন সুস্থ আছি,পরে তাকে তার ছেলেরা বাড়ি নিয়ে যায় তারপর নাকি অবস্থা খারাপ হলে আরেক ওঝার কাছে নিয়েছে।
এবিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ-উল-হাসান বলেন,এ ঘটনায় অভিযোগ পাওয়া যায় নাই,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।