1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-সারাদেশে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৮৬.৮২ এবং জিপিএ -৫ পেয়েছে ৪৭ জন।

জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২ টি কলেজ থেকে ২৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৮২ জন কৃতকার্য ও ৪৬৩ জন অকৃতকার্য হয়েছে। এতে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন এবং পাশের হার ৮১.৮০। ৬ টি মাদ্রাসা থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ ১৮৯ জন কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে ২০ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ -৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯০.৪৩।

খোঁজ নিয়ে যানা যায়, ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৩ জন, কৃতকার্য ৩৭২ জন, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৯৭.১২। নিশ্চিতন্তপুর স্কুল এন্ড কলেজে ৩৮৯ জনের মধ্যে কৃতকার্য ২৫৫ জন, অকৃতকার্য ১২৪, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৬৭.২৮। সুজাতপুর কলেজে ১৭৬ জনের মধ্যে কৃতকার্য ১৫১ জন, অকৃতকার্য ২৫ জন, জিপিএ ৫- পেয়েছে ২ জন, পাসের ৮৬.০০।

নাউরী আদর্শ কলেজে ৪৫২ জনের মধ্যে ৪৪১ জন কৃতকার্য, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ২৪ জন, পাসের হার ৯৭.৭৭ জন। মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৪ জনের মধ্যে ১০৮ জন কৃতকার্য, অকৃতকার্য ১৬ জন, পাসের হার ৮৭.০৯। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৮৩ জন কৃতকার্য, অকৃতকার্য ৪৯ জন, পাসের হার ৭৮.৮৮। লুধুয়া স্কুল ১৮০ জনের মধ্যে কৃতকার্য ১৫৯ জন, অকৃতকার্য ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৮৮.৭৩।

কালীপুর স্কুল এন্ড কলেজে ২১৯ জনের মধ্যে ১২৭ জন কৃতকার্য, অকৃতকার্য ৯২ জন, পাসের হার ৫৮.০০। শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজে ১৪৭ জনের মধ্যে ১১৫ জন কৃতকার্য , অকৃতকার্য ৩২ জন, পাসের হার ৭৮.২৩। জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজে ৫৯ জনের মধ্যে কৃতকার্য ৪৬ জন, অকৃতকার্য ১৩ জন, পাসের হার ৭৮.০০। ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ১৩৫ জনের মধ্যে কৃতকার্য ৬৮, অকৃতকার্য ৬৭, পাসের হার ৫০.৩৭ জন। দি কার্টার ৫৯ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৬.৬১।

ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৩ জন থেকে কৃতকার্য ৪৪ জন, অকৃতকার্য ৯ জন, পাসের হার ৮৪.০০। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ১ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৯৭.৩০। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় ৪২ জনের ৩৯ কৃতকার্য, অকৃতকার্য ৩, জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৯২.৮৬।

বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩৪ জনের মধ্যে কৃতকার্য ৩২ জন, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৬.৪৮। লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৯.৪৭। হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২১ জন কৃতকার্য, অকৃতকার্য ৩ জন, পাসের হার ৮৭.৫০।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com