1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, ট্রাকচালককে দিয়ে ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ। তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা

সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ- 

মাদারীপুর: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষা সফরের অংশ হিসেবে তারা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন, তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন এবং দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন সবার পূরণ হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই তাদের সংসদ ভবন পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সংসদ ভবন ঘুরে দেখার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে এবং তাঁর সঙ্গে কথা বলতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সংসদ ভবনের কার্যক্রম কাছ থেকে দেখা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাদের মধ্যে দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। তাদের মতে, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com