1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বি এনপি উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে"বাহাউদ্দিন নাছিম" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:১১|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

বি এনপি উৎখাতের আন্দোলনে ব্যর্থ হয়েছে”বাহাউদ্দিন নাছিম”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ- দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (৩ ডিসেম্বর) ২০২৩ ইং তারিখ সকালে মাদারীপুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন বাহাউদ্দিন নাছিম।

এসময় তিনি বলেন, বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। তাদের জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড জনগণ প্রত্যাখান করেছে। এই কারণে তাদের হরতালও ব্যর্থ হয়েছে। অবরোধও ব্যর্থ হয়েছে।

যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখান করে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপন করে। এই কারণে আমরা বার বার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে চায় জনগণ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক ভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ জেলা, উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com