1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি নেতা মন্টু দল থেকে বহিষ্কার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:১২|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

বিএনপি নেতা মন্টু দল থেকে বহিষ্কার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহীর মতিউর রহমান মন্টুসহ দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বহিষ্কার হওয়া অপর নেতার নাম দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। তিনি ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ছিলেন। শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মতিউর রহমান মন্টু বলেন, ‘তিনি এখন বিএনএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হয়েছি। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে এবার নির্বাচন করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘বিএনপির জন্য তিনি অনেক ত্যাগস্বীকার করেছেন। কিন্তু বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। তাকে মূল্যায়ন করেনি। বিএনপিতে এখন টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। ওই দল করার মত পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে দল ছেড়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com