1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক বিএমপির প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে কোতয়ালী চ্যাম্পিয়ন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে রাজশাহীর বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে মনিগ্রাম ইউনিয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩১ শে অক্টোবর) সকাল ১০ টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং ব্র্যাক বাঘা উপজেলার সেলপ অফিসার মোঃ মোমিনুল ইসলামের সঞ্চালনায় সমন্বয় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলপ কর্মসূচির রাজশাহী জেলা ব্যবস্থাপক জনাব ত্রিদীপ চন্দ্র গোলদার।

এ সময়ে আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ একরাম আলী সরকার, ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, সংরক্ষিত সদস্য রাহেলা বেগম, পুরোহিত গৌতম চন্দ্র সরকার, কাজী মোঃ হাবিবুর রহমান, ইমাম মাওঃ শাহিনুর রহমান প্রমুখ।

বাল্যবিয়ে মুক্ত গ্রাম গঠনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ইউনিয়ন পরিষদ চাইলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। অংশগ্রহণকারীগন বাল্যবিয়ে প্রতিরোধে বাৎসরিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে কাউকে ভুয়া জন্ম সনদ না দেওয়া, বাল্যবিয়ের ঘটনা ঘটলে সাথে সাথে প্রতিরোধের উদ্যোগ গ্রহন করা, প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া। ঘটক,কাজী, ইমাম পুরোহিত কেউ বাল্যবিয়ের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিষদ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহন করা, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করা, ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনার চেষ্টা করা, কিশোরীদের চলাচলে সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখা, বাল্যবিয়ে দিলে আইনের শাস্তি,জেল জরিমানা ও হট লাইন ১০৯, ৯৯৯ নম্বর বহুল প্রচারে পদক্ষেপ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহন করেন। মেয়ের সুখের জন্য বাল্যবিয়ে নয়,প্রয়োজন শিক্ষা, সু স্বাস্থ্য ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ এই বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাল্যবিয়ে মুক্ত পরিবার, সমাজ ও গ্রাম গঠনে ব্র্যাকের গৃহীত কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ মনোভাব পোষণ করেন এবং নির্যাতন মুক্ত সমাজ গড়তে বাল্যবিয়ে প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এছাড়া সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেস্টনিতে আগামিতে উপকারভোগী নির্বাচনে বাল্যবিয়ে মুক্ত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য এই সমন্বিত সভায় জনপ্রতিনিধি,কাজী, পুরোহিত ও ইমামগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com