1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৌকা ছাড়া কোন উপায় নেই বললেন শেখ হাসিনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:৫৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

নৌকা ছাড়া কোন উপায় নেই বললেন শেখ হাসিনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘নৌকায় ভোট চাই, আপনারা নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয়। বাংলাদেশ এখন উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। যুব সমাজের উন্নয়ন করেছি আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। কারো এক ইঞ্চি জমিও অনাবাদী যাতে না থাকে তার ওপর গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বাড়িয়েছি। খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করেছি যাতে আপদ কালিন সময়েও খাদ্য ঘাটতি না হয়। কৃষি উপকরণ দিচ্ছি ভর্তুকী দিয়ে। মুজিব শতবর্ষ

উদযাপন উপলক্ষে ভূমিহীনদের ভূমি আর গৃহহীনদের ঘর দিয়ে আমরা বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করেছি।’

আজ (শনিবার) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মাদারীপুর-১ মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নূর ই আলম চৌধুরী লিটন শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপকে কাছে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেখিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ও বলেন তিনি।

এসময় বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মিধা পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল মামুন কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার কালকিনি পৌর কমিশনার ইউনুস হাওলাদার মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট শারমিন জাহান হেলেনা কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com