স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 'নৌকায় ভোট চাই, আপনারা নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয়। বাংলাদেশ এখন উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। যুব সমাজের উন্নয়ন করেছি আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। কারো এক ইঞ্চি জমিও অনাবাদী যাতে না থাকে তার ওপর গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বাড়িয়েছি। খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করেছি যাতে আপদ কালিন সময়েও খাদ্য ঘাটতি না হয়। কৃষি উপকরণ দিচ্ছি ভর্তুকী দিয়ে। মুজিব শতবর্ষ
উদযাপন উপলক্ষে ভূমিহীনদের ভূমি আর গৃহহীনদের ঘর দিয়ে আমরা বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করেছি।'
আজ (শনিবার) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মাদারীপুর-১ মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নূর ই আলম চৌধুরী লিটন শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপকে কাছে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেখিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ও বলেন তিনি।
এসময় বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মিধা পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল মামুন কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার কালকিনি পৌর কমিশনার ইউনুস হাওলাদার মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট শারমিন জাহান হেলেনা কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।