1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্বে লিগ্যাল নোটিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:০২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত রামপালে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলমুক্ত হলো চামারখালী খাল নড়াইলের নড়াগাতীতে দুর্গা মন্দিরমুখী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নড়াইলের নড়াগাতিতে নড়াইলে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্বে লিগ্যাল নোটিশ এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নড়াইলে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্বে লিগ্যাল নোটিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলে ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা এবার গড়িয়েছে আইনি নোটিশ পর্যন্ত। এক ব্রাজিল সমর্থক তার বন্ধুর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে এক আর্জেন্টিনা সমর্থককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম তনু এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের প্রাপক নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আদমপুর গ্রামের সিদ্দিক ফারাজীর ছেলে ও আর্জেন্টিনা সমর্থক সোহাগ ফারাজী।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সোহাগ ফারাজী তার ফেসবুক আইডি “Md. Shohag” থেকে পিয়াসের বন্ধু মির্জা গালিব সতেজের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তাকে আর্জেন্টিনার জার্সি পরিহিত দেখিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করেছেন। এতে মির্জা গালিব সতেজ ও তার বন্ধুদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব ছবি ফেসবুক থেকে মুছে ফেলতে হবে এবং মির্জা গালিব সতেজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ ফারাজী জানান, তিনি রোববার সন্ধ্যায় লিগ্যাল নোটিশটি হাতে পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন। তিনি দাবি করেন, মির্জা গালিব সতেজসহ তার কয়েকজন বন্ধু পূর্বে ব্রাজিলের সমর্থক থাকলেও বর্তমানে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তাদের আর্জেন্টিনার জার্সি পরা ছবি তিনি সংগ্রহ করেন এবং গত ১৮ জুন সেসব ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। ফুটবল সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। তবে বিষয়টি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় কতদূর গড়ায়, সেদিকে নজর রয়েছে স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com