1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের নড়াগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির।
নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারাফত হোসেন শবো-র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি মো. জাফর মোল্লা, স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার, কোষাধ্যক্ষ খান আবুল হোসেন, সহ-কোষাধ্যক্ষ বিএম নজরুল ইসলাম কাবুল।

এছাড়া নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম এবং নড়াগাতী থানা মহিলা দলের আহ্বায়ক নাদিরা হক জোসনা মল্লিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com