1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ধর্ষণসহ ১১মামলা থেকে নলছিটির কুলকাঠি ইউপি চেয়ারম্যান বাচ্চুকে অব্যাহতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ধর্ষণসহ ১১মামলা থেকে নলছিটির কুলকাঠি ইউপি চেয়ারম্যান বাচ্চুকে অব্যাহতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

এ মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করেন ঢাকার নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। আদালতের বিচারক ঢাকা জেলা ও দায়রা জজ মোছাম্মত রোকসানা বেগম হেপী গত ২ সেপ্টেম্বর এ রায় প্রদান করেন। আদালতের সইমোহরের কপি মঙ্গলবার হাতে পায় ইউপি চেয়ারম্যান।

আদালতের স্টেনোগ্রাফার মো. নোমান আবেদীন ও বেঞ্চসহকারী মো. রাশিদুল ইসলাম জানান, গত ১১ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার সরই গ্রামের লামিয়া আক্তার নামে এক তরুণী ধর্ষণের অভিযোগে রাজধানীর খিলগাও থানায় একটি মামলা দায়ের করেন। আদালত ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। দুটি পরীক্ষার ফলাফলেই ধর্ষণের কোন আলামত মেলেনি। এমনকি ইউপি চেয়ারম্যানের সঙ্গে তাঁর ডিএনএ মেলেনি। এ অবস্থায় আদালত এই মামলা থেকে এইচএম আখতারুজ্জামান বাচ্চু ও অপর এক আসামিকে অব্যাহতি প্রদান করেন।

এছাড়াও তাঁর বিরুদ্ধে দুদক ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১১টি মামলা মিথ্যা প্রমানিত হয়েছে বলে জানিয়েছেন হয়রানির শিকার আওয়ামী লীগ নেতা এইচএম আখতারুজ্জামান বাচ্চু।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার বিরুদ্ধে কুলকাঠি ইউনিয়নে একটি চক্র সবসময় কাজ করছে। তাদের ইন্দনে একটি মেয়ে আমার নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। সে আমার ছবি সুপার এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আদালত সত্য ঘটনা উদঘাটন করে মামলা থেকে আমাকে অব্যাহতি দেন। মামলার বাদীর বিরুদ্ধে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি, ওই মামলায় সে পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com