1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশ'বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানান মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:০৬|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

দেশ’বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানান মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- পবিত্র মাহে রমজানের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা)আলহাজ্ব  আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ শেষে আগৈলঝাড়া সেড়াস্থ বাস ভবনে আওয়ামী  নেতাকর্মীদের সাথে ঈদ কুশলাদি বিনিময় শেষে।গণমাধ্যম নিউজ পোর্টাল প্রতিদিনের ক্রাইম ডটকমকে বলেন, আমি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ এবং বরিশাল জেলাসহ সারাবিশ্বের সকল ধর্মপ্রান মুসলমানদের জানাই আমার পক্ষ হতে পবিত্র ঈদ-উল-ফিতর এর প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহর দরবারে আমি এ প্রার্থনা করি। তিনি বলেন, এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান আল্লাহর নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীয্যোর মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ,লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।পবিত্র ঈদ-উল-ফিতর দেশ তথা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাস ব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাই ও বোনদের বড়ই আনন্দের ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।শহর ও গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বের মাঝে।শহর বাসী শিকড়ের টানে ফিরে যান আপন জনের কাছে। মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণী-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।পবিত্র ঈদ -উল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি এবং বাংলাদেশ সম্প্রীতির দেশ এখানে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে মিলে মিশে বসবাস করে। ধর্ম যার যার উৎসব সবার।আবহমান কাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানির কোন স্থান নেই।মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্য সহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।ইসলামের মর্মার্থও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক ঈদুল ফিতরের শুভেচ্ছা।তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে যুগযুগ ধরে চলে আসছে।তিনি আরও বলেন, দেশবাসী,সাধারণ জনগন,চিকিৎসক,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক, সাংবাদিক,মুক্তিযোদ্ধা,ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ-উল ফিতরে এ প্রত্যাশা করি।পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলের প্রতি।সবাই ভালো থাকবেন পরিশেষে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য আপনারা সকলে দোয়া করবেন।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com