1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩০|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিজ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠার আহ্বান জানান এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে সবাইকে এগিয়ে আসার কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী হেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায় এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল অলদিনি বালিকা উচ্চ বিদ্যালয়,দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ,দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ,নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজ এবং দেবীগঞ্জ রিভার ভিউ স্কুল।শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com