1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দাকোপ প্রেসক্লাবে খুলনা-১আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়র মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

দাকোপ প্রেসক্লাবে খুলনা-১আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়র মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

দাকোপ খুলনা প্রতিনিধিঃ-খুলনা-১(দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য নান্টুরায় অভিযোগ করেছে আওয়ামী লীগ থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও খুলনা জেলার যে-কোনো সংসদীয় আসনের তুলনায় খুলনা-১ আসনের এলাকা সব চেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত।বার বার সংসদ সদস্য হয়েও তার নির্বাচনী এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। এই অবস্হায় এলাকার জনগণ পরিবর্তন চায়। ২৭ আগস্ট সকাল ১০টার দিকে দাকোপ প্রেসক্লাবে সাংবাদিক দের সাথে এক মতবিনিময় সভায় দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নান্টু রায় এ সব কথা বলেন।

নান্টু রায় আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।আমি ২০০৫ সাল থেকে দাকোপ-বটিয়াঘাটার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ঘুর্ণিঝড় আইলার আগে দাকোপের কামারখোলা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে গেলে আমার নিজের টাকায় ত্রাণ কাজ পরিচালনা করে জনগণের আস্হা অর্জন করি। আইলার সময় আমি দুর্গত এলাকায় ছুটে যাই।

আমি সরকারের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হই। প্রধানমন্ত্রীর আস্হাভাজন হিসাবে দ্বিতীয় মেয়াদে একই পদে মনোনীত হয়ে আমি খুলনা ও ঝিনাইদহ জেলার সনাতন ধর্মাবলম্বীদের আর্থ-সামাজিক ও ধর্মীয় চেতনা উন্নয়নে কাজ করে চলেছি। সাংবাদিক হিসাবে দৈনিক বাংলার বাণী, দৈনিক মুক্তকন্ঠ ও ভারত বিচিত্রায় দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা ও সম্পাদনার অভিজ্ঞতা রয়েছে।উন্নয়ন বঞ্চিত দাকোপ-বটিয়াঘাটার সার্বিক উন্নয়নই আমার অভীষ্ট লক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com