1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে পাম্প মেশিন চুরি মামলার সাক্ষীকে কুপিয়ে জখম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৫৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

ডাসারে পাম্প মেশিন চুরি মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫৮৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ- মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার মোঃ সেলিম ফকির-(৪০) নামের এক চুরি মামলার সাক্ষীকে (২৬আগস্ট) ২০২৩ ইং তারিখ শনিবার রাতে ধারালো  অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

ঘটনার পরে হামলার শিকার সেলিম ফকিরকে স্থানীয় স্বজনদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ভূক্তভোগী সেলিম ফকিরের স্ত্রী নাজমা বেগম।

এবিষয়ে ভুক্তভোগীর স্বজন ও তার পরিবার এ তথ্য নিশ্চিত করেন,অপরদিকে চুরি মামলার তদন্ত কর্মকর্তা ডাসার থানার এস আই মোঃ কালাম হোসেন ঘটনার বিষয়ে তেমন কোন গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূক্তভূগী পরিবার ও এলাকা বাসী।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের কেতাবালী ফকিরের ছেলে বাদশা ফকিরের একটি পাওয়ার পাম্প মেশিন ৪/৫ দিন আগে চুরি হয়ে যায়। চুরির ঘটনায় স্থানীয় লোকদের সহযোগীতায় ডাসার থানা পুলিশ চুরি হওয়া ওই মেশিন ভূরঘাটা বাজারের একটি ভাঙ্গারী দোকান থেকে উদ্ধার করেন।

এঘটনার বিষয়ে মেশিনের মালিক বাদশা ফকির বাদী হয়ে একই এলাকার শাহা জালাল, মনা ও বায়জিদকে আসামী করে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত মামলার সাক্ষী করা হয়
মোঃ সেলিম ফকিরকে।

এরেই ধারাবাহিকতায় অভিযুক্ত আসামিগন ক্ষিপ্ত হয়ে,ভুক্তভোগী মোঃ
সেলিম ফকিরকে গত (২৩ আগস্ট) রাত্র ৮,৩০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে দক্ষিন মাইজপাড়া গ্রামের রিপন মাস্টারের বাড়ির সামনে এলেই কয়েকজন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মোঃ সেলিম ফকিরের উপর হামলা চালায়।

হামলার শিকার সেলিম ফকিরকে স্থানীয় লোকজন ও তার পরিবার গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা ডাসার থানার এস.আই মোঃ কালাম হোসেন চোরদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না বলে অভিযোগ এলাকাবাসীর। অপরিদিকে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীর স্ত্রী নাজমা বেগম।

আহত সেলিম ফকির বলেন, ‘মামলার সাক্ষী হওয়ায়, অভিযুক্ত গাফফার, শাহাজালাল ও মনা আমাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। তাই আমার স্ত্রী নাজমা বেগম তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি এঘটনার হামলাকারী সন্ত্রাসীদের নামে মামলা করব।

এবিষয়ে চুরি মামলার বাদী মোঃ বাদশা মিয়া বলেন,ওরা ‘আমার মেশিন চুরি করেছে, আমি সেলিম ফকিরকে সাক্ষি করে মামলা দায়ের করার কারনেই তারা মোঃ সেলিম ফকিরের উপর হামলা চালিয়েছে।

এবিষয়ে চুরি মামলার অভিযুক্ত আসামী ও হামলাকারীদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নাই।

স্থানীয় একাধিক সচেতন মহল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নাম প্রকাশে অনিচ্ছুক অতি ক্ষোভ ও দুঃখের সাথে বলেন,চুরি মামলার আসামীদেরকে পুলিশ গ্রেপ্তার করলে সাক্ষীর ওপরে এ ধরনের হামলার ঘটনা ঘটতো না।

এবিষয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং সাক্ষীর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com