1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর, নাসির উদ্দিন লিটনঃ-

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

‎বুধবার (২৪ জুন) রাত আনু: ১২.৩০ দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর খানকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা সংস্থার চৌকস পুলিশ (ডিবি)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর খান কান্দি এলাকায় মো: সেলিম শেখের বসত ঘরের সামনের উঠান থেকে তিনজনকে আটক করেন জেলা গোয়েন্দা সংস্থার টিম।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সেলিম শেখ (৪২), আব্দুস সালাম মুন্সি (৩৮) ও মো: জামাল মাতুব্বর (৪০)। এ সময় তাদের দখল থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা।

‎পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এ বিষয়ে জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে আসছি। জেলা পুলিশ বলেন যেখানে মাদক যেখানে কিশোর গ্যাং সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com