1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে-

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন,মাদারীপুরঃ-

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফ-উল-আরেফীন।

আজ ২৫ জুন সকাল (১০.৩০) সময় তিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় সকলের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারেন। সেই কারণে আপনাদের যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের প্রচার বৃদ্ধি করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালতে এসে অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পায়। সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন সরকার আপনাদের গ্রাম আদালত আইন ২০০৬ এ বিচার করার ক্ষমতা দিয়েছেন আপনাদের বিভিন্ন ইউনিয়নে কোর্টের মত এজলাসের ব্যবস্থা করে দিয়েছেন যেটা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া হয়নি। তাই আপনারা সকলেই ছোট ছোট বিরোধ গুলো থানা পুলিশের কাছে না পাঠিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান করবেন।আর কোন ক্রমেই গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সালিশ করা যাবেনা কেননা সালিশের কোন স্হানী ভিত্তি নেই।

সভায় উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com