
এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভবানন্দ বাড়ৈ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা মেডিকেল অফিসার (আরএমও) তৌকির আহমেদ,মেডিকেল অফিসার মোঃ ইব্রাহিম, উপজেলা স্যানিটারি কর্মকর্তা শংকরলাল দাস ও গৌরনদী থানার এসআই সৌমেন । সভায় বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) স্মৃতি রানী। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় জানানো হয়, আগামী ২৮ তারিখ গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে ২১টি ক্যাম্পের মাধ্যমে মোট ১৬৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কার্যক্রমে জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে