1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজের এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় উক্ত প্রতিষ্ঠানের মিলনায়তনে অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা এর সভাপতিত্বে ও প্রভাষক জীবণ দ্যুতি চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান,শরীর চর্চা বিভাগের প্রভাষক মোঃ তাহিদুল ইসলাম , অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফা সুলতানা,বাংলা বিভাগের প্রভাষক দ্বিপ্তি রাণী মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জোহরা সুলতানা ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দু ।

এসময় আরো উপস্থিত ছিলেন এইস এস সি ২০২৬ এর জেনারেল ও বিএমটি শাখার শিক্ষার্থী ও অনন্য শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় এইস এস সি ২০২৬ এর শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও একটি স্কেল,একটি কলম এবং আকর্ষণীয় একটি ফাইল উপহার দেওয়া হয়।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন আমাদের এই ছোট্ট জীবনে কিছুই জানা ছিলো না আমাদের শিক্ষকবৃন্দ আমাদের নিজেদের সন্তানের মতো পরম স্নেহে শিক্ষা প্রদান করেছে এই বিদ্যাপীঠ আমাদের শিখিয়েছে জীবনের আসল মানে চিনিয়েছে এ পৃথিবী , চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শিক্ষাপিঠ এবং শিক্ষকবৃন্দ আমাদের চির ঋণী করে রেখেছে যা কখনো শোধ হবেনা তবে শিক্ষাজীবনে ও কর্মজীবনে উন্নত করে তাদের মুখে হাসি ফুটিয়ে কিছু টা হলেও এর প্রতিদান দেওয়া আমাদের কর্তব্য।

এসময় শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন তোমরা
দীর্ঘ দিন ধরে এখানে লেখাপড়া করেছো তোমরা আমাদের সন্তানদের মতো , তোমাদের কাছে একটাই চাওয়া জীবণে বড় হও মানুষের মতো মানুষ হও যেন তোমাদের নিয়ে আমরা গর্ব করতে পারি এটাই হবে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। তোমরা পরীক্ষার হলে সকল নিয়মনীতি যথাযথ ভাবে অনুসরণ করবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো একটি ফল করে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে বলি আশা করি আমাদের মনের গভীর থেকে তোমাদের জন্য দোয়া রইল ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com