1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৪২|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ-

অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর বসিলা ঘাট এলাকা থেকে ৩ জন নাবিকসহ একটি যাত্রীবাহী বালুর আনলোড ড্রেজার চুরির ঘটনা ঘটেছে নৌ-পরিবহন অধিদপ্তরের নিবন্ধিত ‘এমভি. হাসান হোসেন আনলোড ড্রেজার’ (রেজিস্ট্রেশন নম্বর: M-০১-১৬১২৪) নামের এই বাণিজ্যিক নৌযানটি গত ১৬ জুন ২০২৬ তারিখ রাতে নোঙর করা অবস্থা থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় ড্রেজারের মালিক মো: রুবেল মিয়া বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নৌ-পরিবহন অধিদপ্তরের সরকারি সার্ভে সনদ (সনদ নং: ০৬.১০০৮৬ অনুযায়ী, ২০১৯ সালে নির্মিত ১-১৬২ বিএইচপি ক্ষমতাসম্পন্ন এই নৌযানটি দেশের অভ্যন্তরীণ নদীপথে বালু মহালের ঠিকাদারি কাজে নিয়োজিত ছিল। ঘটনার দিন গত ১৬ জুন, ড্রেজারটি বরিশাল থেকে ঢাকার গাবতলী যাওয়ার পথে রাত্রিযাপনের উদ্দেশ্যে কেরানীগঞ্জের বসিলা ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে ড্রেজারটিতে ৩ জন চালক ও নাবিক কর্মরত ছিলেন।

ড্রেজার মালিক মো: রুবেল মিয়া জানান, ১৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে ড্রেজারের প্রধান স্টাফ মো: লিটন হাওলাদারের (৪৫) সাথে তার সর্বশেষ মুঠোফোনে কথা হয়。 তখন লিটন ড্রেজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান। তবে পরদিন ১৭ জুন সকাল থেকে ড্রেজারে থাকা কর্মরত সকল স্টাফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়。 পরবর্তী সময়ে মালিকপক্ষ ঘটনাস্থলে এসে দেখতে পান যে, বুড়িগঙ্গায় নোঙর করা স্থানে ড্রেজারটি নেই এবং ৩ জন স্টাফের কেউই সেখানে উপস্থিত নেই।

অপহরণ ও ডাকাতির মামলা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে ধারণা করা হচ্ছে, ১৬ জুন রাত ৯টা থেকে ১৭ জুন সকাল ৭টার মধ্যবর্তী সময়ে কোনো সঙ্ঘবদ্ধ নৌ-ডাকাত বা চোর চক্র ড্রেজারটি চুরির পাশাপাশি কর্মরত ৩ জন নিরীহ স্টাফকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। হঠাৎ করে রাজধানীর প্রবেশদ্বার বুড়িগঙ্গা নদী থেকে স্টাফসহ আস্ত একটি ড্রেজার গায়েব হয়ে যাওয়ার ঘটনায় নৌ-মালিক ও শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ কর্মচারীদের পরিবার ও স্বজনেরা বর্তমানে চরম উৎকণ্ঠা ও জীবননাশের আশঙ্কায় দিন কাটাচ্ছে। বাদী রুবেল মিয়া তার কোটি টাকার সম্পদ এবং ৩ জন সাধারণ নাগরিকের জীবন রক্ষার্থে নৌ-পুলিশ ও র‍্যাবসহ সরকারের উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। নিখোঁজ ৩ জন নাবিকের অবস্থান সনাক্ত করতে এবং চুরি যাওয়া ড্রেজারটি উদ্ধারে বুড়িগঙ্গাসহ আশেপাশের নৌপথগুলোতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com