1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় সদর উপজেলার মুক্তাঞ্চল চেকরমারি গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি মোস্তফা কামাল হোসেনের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মোস্তফা কামাল হোসেন, একই এলাকার মোশারফের পুত্র। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রায় চার বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ করে পুকুরের মাছগুলো ভেসে উঠতে শুরু করলে তিনি বিষয়টি লক্ষ্য করেন। পরে ধারণা করা হয়, দুর্বৃত্তরা রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com