1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
টঙ্গীতে কলেজছাত্রের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:১৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

টঙ্গীতে কলেজছাত্রের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর প্রতিনিধিঃ-গাজীপুরের টঙ্গীতে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৬টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর গাজীবাড়ি এলাকা এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাপস পাল উজা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মৃত ওই শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান ইমন (২০)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে। ইমন রাজধানী উত্তরার সানরাইজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাস করত।

পুলিশ জানায়, ইমন লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে কাজ করত। মঙ্গলবার ভেরে দোকানে কাজ শেষে বাসায় ফিরে আসে ইমন। পরে নিজ কক্ষে ঘুমিয়ে যায়। এরই একপর্যায়ে ইমনের কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভেতরে যান তার মা। এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মা রোকসানা বেগম বলেন, প্রায়ই রাত জেগে তার বাবা সঙ্গে চায়ের দোকানে কাজ করত ইমন। মঙ্গলবার ভোরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে ইমন। পরে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে গিয়ে ইমনের ঝুলন্ত লাশ দেখতে পাই।

টঙ্গী পূর্ব থানার ওসি মো আশরাফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com