1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চার্জার ভ্যান সমিতির নেতৃবৃন্দের নিয়ে রাসিকের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন  মাদারীপুরে ডেকোরেটর, লাইটিং ও ফুল ব্যবসায়ীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে তারিকুল ইসলাম কাফী। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কাউন্সিলর মনোনীত হলেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর হুমায়রার লাশ উদ্ধার

চার্জার ভ্যান সমিতির নেতৃবৃন্দের নিয়ে রাসিকের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- পথচারীদের নির্বিঘ্নে যাতায়াত ও যানজট নিরসনকল্পে নগরীতে চলাচলরত সকল অযান্ত্রিক যানসমূহের নিয়ন্ত্রণে অটোরিক্সা, চার্জার রিক্সা চার্জার ভ্যান চালক মালিক সমিতির প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। সভায় নিযাম উল আযীম জানান, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীতে ব্যাপক উন্নয়ন, বৃক্ষরোপনসহ পরিচ্ছন্ন ব্যবস্থাপনায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। পরিচ্ছন্ন সবুজ নগরী রাজশাহী।

নগরীর পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীগণ। যার সুফল ভোগ করছে নগরবাসী। পরিবেশবান্ধব যান অটোরিক্সা, চার্জার রিক্সা এ নগরীকে বায়ুদূষণ রাখতে অনেকাংশে সহযোগিতা করেছে। যার ফলে রাজশাহী বিশে^র দরবারে প্রশংসিত হয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী অটোরিক্সা, চার্জার রিক্সার সাথে সংশ্লিষ্ট রয়েছে। নগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যানসমূহের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করা হয়েছে। সভায় নীতিমালা অনুযায়ী সকল অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যানসমূহকে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। সভায় রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগর সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান কাজল, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, মোঃ হেলালুজ্জামান সরকার, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com