1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- নওগাঁর মহাদেবপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি একটি সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু (৪০) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামে।

মামলা সূত্রে জানায়, মঙ্গলবার বিকেলে কৃষ্ণপদ গ্রামের ওই শিশুটিসহ আরো দুজন শিশু খেলতে খেলতে বাড়ীর অদূরে একটি দোকানে যায়। সে সময় দোকানদার নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু অন্য শিশুদুটিকে ১টি করে চকলেট খেতে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে ৩টি চকলেট দিয়ে দোকানের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে শিশুটিকে দোকানের ভিতর রেখেই ভুট্টু সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় মাতব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য দফায় দফায় সালিশ বসানোর চেষ্টা করে বলেও অভিযোগ রয়েছে। পরে শিশুটির অবস্থা গুরুতর হলে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি, তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com