1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:২৬|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে এক মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে অপর এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরনদীর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দরের নিজ দোকান থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে আরিফ শরীফ নামে এক মাদক ব্যবসায়ীকে। সম্প্রীতি জামিনে মুক্তি পেয়ে ওই মাদক ব্যবসায়ী আরিফ শরীফ গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোস্ট এর গৌরনদী প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল আজকের পেপারের সম্পাদক রাজীব ইসলাম তারিমের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ও মেসেঞ্জারে অশালীন ভাষায় গালমন্দ করে জীবননাশের হুমকি দেয়।

সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এস আই আমির হোসেন টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফ শরীফকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

মাদক উদ্ধারের ঘটনায় তিনি (রাজিব) অনলাইন নিউজ পোর্টার আজকের পেপার ভিডিও নিউজ করেন। সম্প্রীতি আরিফ জামিনে মুক্তি পায়। গত ১৮ তারিখ আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার টরকী বাসস্ট্যান্ড সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে তার বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়। এ সময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরবর্তীতে ১৯ মার্চ মেসেঞ্জারে রাজীব ইসলাম তারিমকে অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়।

জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালগালাজের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে। এ ঘটনায় সাংবাদিক রাজিব ইসলাম তারিম মঙ্গলবার (২১মার্চ) দুপুরে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগ অভিযোগ পাওয়া সত্যতা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com