1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,ভারপ্রাপ্ত সম্পাদক প্রতিদিনের ক্রাইমঃ- দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সরকারি এ নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই চলছে মা ইলিশ নিধন।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকা ঘুরে দেখা গেছে মা ইলিশ নিধনের চিত্র। অভিযানের মধ্যেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে উঠছে একদল অসাধু জেলে।

স্থানীয় একাধিক ব্যক্তি প্রতিদিনের ক্রাইম কে জানান, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায় প্রতিদিনই ইলিশ শিকার করে যাচ্ছেন কতিপয় অসাধু জেলেরা। উপজেলা মৎস্য অফিস থেকে ঢিলেঢালা কিছু অভিযান চালানো হলেও তা কোন কাজে আসছেনা।

সূত্রে আরও জানা গেছে, নিষেধাজ্ঞার আগে একেকটি নৌকায় একজন করে জেলে থাকলেও অভিযানের মধ্যে প্রতিটি নৌকায় এখন রয়েছে ২/৩ জন জেলে। দূর থেকে প্রশাসনের স্পিডবোড কিংবা ট্রলার দেখা মাত্রই দ্রুতগতিকে নৌকা নিয়ে শাখা খালে ঢুকে পরেন জেলেরা। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর পূনরায় নদীতে নেমে ইলিশ নিধনের মহোৎসবে মেতে ওঠেন জেলেরা। ফলে সুচতুর এসব জেলেদের আটকও করা যাচ্ছেনা। তবে প্রশাসন আরো কঠোর হলে অসাধু জেলেদের দৌরাত্ম কমে আসবে বলে মনে করেন স্থানীয় সচেতন বাসিন্দারা।

এবিষয়ে গৌরনদী মৎস্য কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে মৎস্য বিভাগ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com