1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তির অভিযোগে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আব্দুর রহিম সিকদার।

আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

হলফনামায় আব্দুর রহিম সিকদার উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। নেশার অর্থ জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজ বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং এসব আর্থিক দায়ভার তার বাবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

এতে বলা হয়, মিরাজ সিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার তার বাবা আব্দুর রহিম সিকদার বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না।

হলফনামায় আব্দুর রহিম সিকদার আরও ঘোষণা করেন, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তার ছেলে মিরাজ সিকদারকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করা হলো। একই সঙ্গে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com