1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:৪৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- ২৬ শে সেপ্টেম্বর ~২০২৪ ইংরেজি বৃহস্পতিবার ”ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌ বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পূর্ব কাঠালী পাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী।
অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায় । গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে দুইটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে অস্ত্র ও গোলাবারুদ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে Rab ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে। উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com