1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের (বিএসএসএফ) তৃতীয় বর্ষপূর্তি। দুই দিনব্যাপী এ আয়োজন ঘিরে সাংবাদিকদের মিলনমেলা, আনন্দ ভ্রমণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উঠে আসে গণমাধ্যমের মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রত্যয়।

শুক্রবার ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল রয়েল হেরিটেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। দেশ ও গণমাধ্যমের কল্যাণে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল রাকিব (দৈনিক বাংলাদেশ সমাচার), সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন (দৈনিক সত্য সংবাদ), সহ-সভাপতি লিটন বাইজিদ (ভোরের অঙ্গীকার) ও বেলাল হোসেন শিকদার (আলোকিত বরিশাল), সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আর. শুভ (দৈনিক সত্য সংবাদ) ও এস. এম. আল আমিন (দক্ষিণ বঙ্গ)।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সোহেল (আজকের বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (বাংলার ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক গাজী আরিফুর রহমান (বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (রবি) (বাংলার কণ্ঠস্বর), প্রচার সম্পাদক সুমন্ত হালদার (দৈনিক সত্য সংবাদ), ক্রীড়া সম্পাদক আজিজুল মোল্লা (চ্যানেল এওয়ান), পাঠাগারবিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম (সময়ের বার্তা) এবং সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত।

অনুষ্ঠানে আরও অংশ নেন কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন (কলমের কণ্ঠ), মাসুম শিকদার (দেশ প্রতিদিন) ও খান আরিফ (দৈনিক ভোরের চেতনা)। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন সবুজ (কলমের কণ্ঠ), আল আমিন সরদার (আজকের বরিশাল), মো. খলিল মোল্লা (বরিশাল ২৪ ঘণ্টা), আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি) ও প্রসংজিৎ হাওলাদার (দখিনের কথা)। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণের এ আয়োজনকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংবাদিকদের পেশাগত বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ হিসেবে দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকদের মতে, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করতে ভূমিকা রাখে। একই সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরে এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com