1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে দিনমজুরের আত্ন হত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে দিনমজুরের আত্ন হত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর।বিভিন্ন এনজিওর কিস্তি ও স্থানীয়দের দেনার চাপ সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে প্রতাব শিকদার (৩৮) নামের এক দিনমজুর। এমন অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর স্বজনেরা।

আজ (২১আগস্ট) দুপুরে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের জানান নিহত প্রতাব শিকদার বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের মৃত প্রফুল্ল শিকদারের ছেলে।

নিহত প্রতাব শিকদারের স্ত্রী ববিতা মন্ডল জানান, আমাদের অভাব অনটনের সংসার। সংসার চালাতে গিয়ে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের থেকে অনেক টাকার ঋণে জর্জরিত ছিল সে। কিস্তির জন্য তারা চাপ প্রয়োগ করে আসছিলো। এ জন্য হয়তো সে কীটনাশক পান করতে পারে। আমার এক বছরের একটি ছেলে তার কি হবে, সে তো এতিম হয়ে গেলো।

প্রতাব শিকদারের শ্যালোক সুকন্ঠ মন্ডল জানান, ঋণে জর্জরিত ছিল সে। আমিও অনেক সময় টাকা দিয়ে সহায়তা করেছি, পারিবারিক কোন কলহ ছিল না।

খবর পেয়ে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মাদারীপুর মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com