1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা

কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

কবি, লেখক ও সাংবাদিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের ইউনিয়ন পর্যায়ের সহায়তাকারী মোঃ আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ। ২০০০ সালের ৯ সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল আকাশ উজ্জামান শেখের। ২০১৫ সালে সপ্তম শ্রেণিতে বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে কবিতা লেখা শুরু করেন তিনি। লেখালেখির ধারাবাহিকতায় ২০১৯ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত একটি যৌথ কাব্যগ্রন্থে তাঁর লেখা প্রথম প্রকাশিত হয়।

পরবর্তীতে রামপাল সরকারি কলেজে অধ্যয়নকালে ২০২১ সালে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি সাহিত্যচর্চাও অব্যাহত রেখেছেন।

২০২৬ সালে তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের ইউনিয়ন পর্যায়ের সহায়তাকারী হিসেবে যুক্ত হয়ে কাজ করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি বর্তমানে রামপাল সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন।

জন্মদিন উপলক্ষে মোঃ আকাশ উজ্জামান শেখ সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “দেশকে ভালোবাসুন, দুর্নীতি থেকে দূরে থাকুন এবং অন্যকেও দুর্নীতি থেকে দূরে রাখার চেষ্টা করুন। আমরা যে সমাজ ও দেশ রেখে যাব, সেটিই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ কিংবা বিষাদ হয়ে থাকবে।”

জন্মদিনে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও স্বজনরা কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com