1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বরিশাল সংযুক্ত তাঁতী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:১৬|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

উজিরপুরে বরিশাল সংযুক্ত তাঁতী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে বরিশাল সংযুক্ত তাঁতী সমবায় সমিতি লিঃ এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের হশ্তিশুন্ড গ্ৰামে সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক তালুকদারের বাসভবনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আঃ রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সামসুল আলম জুলফিকার, বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ নুরে আলম ,বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার , সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার।

সমিতির ম্যানেজার আব্দুস সালাম বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক সাহিন মিয়া, ঝালকাঠি থেকে আগত রুমানা জাহান মনি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এ সময় ২০২৩ -২৪ অর্থ বছরে ২ কোটি ৭৬ লক্ষ ৮৬ হাজার টাকার সম্ভাব্য বাজেট পেশ করা হয়।

এ সময় বক্তরা বলেন তাঁতীরা কোন ভিন্ন সম্প্রদায়ের লোক নয় , তারাও মানুষ। অনেক তাঁতী অর্থনৈতিক সংকটের কারনে তাঁত শিল্প থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছে । এ শিল্পকে ধরে রাখতে হলে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com