1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন,, গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ  জমিজমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলার জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়ের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের এলাকায় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমদ্দার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম শামীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পরাগ পাণ্ডে, বাগধা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুদাস সেন ও জর্জ বেপারী। এছাড়াও কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের ইউনিয়ন নেতাকর্মীরা অংশ নেন।এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com